
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ আগষ্ট) তেঁতুলিয়া উপজেলা বিএনপির আয়োজনে বেলা ৩টায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নাওয়াপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক মো. শাহাদাৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব মো. রেজাউল করিম শাহীন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহবায়ক এম এ মজিদ, অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, অ্যাডভোকেট আদম সূফি, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন।
এছাড়াও জেলাসহ উপজেলার সাতটি ইউনিয়নের বিএনপি নেতাকর্মীসহ সাধারন সদস্য, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও।
মন্তব্য লিখুন
আরও খবর
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক