
মোঃ রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালীঃ পটুয়াখালীর দশমিনা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছেন। উপজেলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের ব্যানারে অনুষ্ঠিত এই মিছিলের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
রোববার (৯ নভেম্বর) ভোরে উপজেলার সরকারি আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদর এলাকায় গিয়ে শেষ হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মিছিলের ব্যানারের সামনে কাফনের কাপড় পরে থাকা নেতাকর্মীরা মাথায়ও কাফনের ফিতা বেঁধে ছিলেন। ব্যানারে লেখা ছিল— “হটাও ইউনুস, বাঁচাও দেশ”। মিছিলে প্রায় ৩৫-৪০ জন নেতা-কর্মী অংশ নেন বলে জানা গেছে।
ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘মুজিব তোমার স্মরণে ভয় করি না মরণে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’— এমন স্লোগান দিতে থাকেন।
এ সময় নেতৃত্ব দেন সরকারি আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজের নিষিদ্ধ সংগঠনের সভাপতি জায়েদ প্যাদা।
এদিকে, রোববার সকালে দশমিনা উপজেলার সরকারি এ.আর.টি. কলেজের বিভিন্ন দেয়ালে রাতের আঁধারে “জয় বাংলা”, “শেখ হাসিনা আসবে”, “বাংলাদেশ হাসবে”, “ছাত্রলীগ” হটাও ইউনুস, বাঁচাও দেশ” লেখা দেয়ালচিত্র দেখা গেছে।
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, নিষিদ্ধ সংগঠনের মিছিলের ভিডিও আমাদের নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...