
মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী): পটুয়াখালীর দশমিনা উপজেলায় গ্রামীণ ঐতিহ্যের অংশ হিসেবে নৌকা বাইচ, সাঁতার ও হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী আশ্রয়ণ প্রকল্পের দীঘিতে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয়।
কাটাখালী গ্রামবাসী ও স্থানীয় যুব সমাজের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপির স্থানীয় নেতা আজাহার সিকদার এবং সঞ্চালনা করেন আব্দুর রশিদ তালুকদার কলেজের সাবেক ছাত্রদল সভাপতি আবুল বশার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জিয়া তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল, দপ্তর সম্পাদক রাজিব মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম খানসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, এ ধরনের গ্রামীণ আয়োজন সমাজে আনন্দ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয় এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থাকতে অনুপ্রাণিত করে।
গ্রামজুড়ে ছিল উৎসবের আমেজ, আর উপস্থিত দর্শনার্থীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে কাটাখালী আশ্রয়ণ প্রকল্প এলাকা।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...