
এম আমির হোসাইন, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে একসঙ্গে জন্ম নেওয়া ৫টি সন্তানের লালন-পালন ও ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন এক দম্পতি। গত বছরের ৬ অক্টোবর জন্ম নেওয়া ৩ ছেলে ও ২ মেয়ের বয়স ৬ মাস পেরিয়ে গেলেও আর্থিক অনটন পরিবারে আনন্দের চেয়ে এখন দুশ্চিন্তাই বেশি।
উপজেলার কালীশুরী ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের বাসিন্দা সোহেল হাওলাদারের স্ত্রী লামিয়া বেগম (২৪) গত বছর বরিশালের একটি হাসপাতালে বিরল এই ৫ সন্তানের জন্ম দেন। বাপের বাড়িতে থাকা লামিয়া জানান, সন্তানদের সুস্থ রাখতে দিনরাত পরিশ্রম করতে হচ্ছে।
শিশুদের গোসল, খাবার ও পোশাক পরিধান করতে একজনকে লেগেই থাকতে হচ্ছে। তিনি আরও বলেন, “আল্লাহর নেয়ামতে আমরা খুশি, কিন্তু স্বামীর ক্ষুদ্র মুদি দোকানের আয় দিয়ে ওদের দুধ ও ওষুধের খরচ মেটানো এখন দুঃসাধ্য হয়ে পড়েছে।”
পরবিবারের অন্যরা জানান, জন্মের পর আনন্দে কাটালেও শিশুদের খরচ সামলাতে পরিবারটি প্রায় নিঃস্ব হয়ে পড়েছে। সরকারি কিংবা বিত্তবানদের সহযোগিতা ছাড়া শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
এ বিষয়ে বাউফল উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তারা জানান, সরাসরি দপ্তর থেকে সাহায্য না থাকলেও জাতীয় সমাজকল্যাণ পরিষদের তহবিল থেকে অনুদানের সুযোগ আছে। পরিবারটি আবেদন করলে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা মনে করছেন, বিরল এই ৫টি শিশুর নিরাপদ শৈশব ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত এগিয়ে আসা উচিৎ।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত