
মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জঃ পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে আজ মঙ্গলবার ১৪ জুলাই চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বংপুর আল ইয়াশা মানবসেবা সংগঠনের শাখা “বংপুর আল ইয়াশা যুব সংঘ”-এর উদ্যোগে বংপুর কেন্দ্রীয় গোরস্থানে এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত এ কর্মসূচিতে গোরস্থানের পরিবেশকে আরও সবুজ, মনোরম ও পরিবেশবান্ধব করে তুলতে বিভিন্ন প্রজাতির আমগাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন উপস্থিত সদস্যরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জহিদুল্লাহ, সাধারণ সম্পাদক অবাইদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপদেষ্টা তাজামুল হক, ক্যাশিয়ার লিটন আলীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ জহিদুল্লাহ বলেন, “পরিবেশ রক্ষায় প্রত্যেক মানুষের অন্তত একটি করে গাছ লাগানো উচিত।
আজ আমরা বংপুর কেন্দ্রীয় গোরস্থানে আমগাছ রোপণ করেছি, যা ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানুষের উপকারে আসবে। বংপুর আল ইয়াশা মানবসেবা সংগঠন ও এর শাখা বংপুর আল ইয়াশা যুব সংঘ মানবসেবা এবং পরিবেশ সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।”
কর্মসূচি শেষে উপস্থিত সবাই পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত বৃক্ষরোপণ এবং লাগানো গাছগুলোর যথাযথ পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...