
পরিবেশবান্ধব নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
ইকো স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় গত রোববার ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগরে ইএসডিও’র প্রধান কার্যালয়ে এসব কৃষি উপকরণ হস্তান্তর ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ শহীদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে অনুদানের চেক ও মাটিপরীক্ষার যন্ত্র, পিপি এবং ব্যালেন্ডর মেশিন সহ অন্যান্য কৃষি উপকরণ তুলে দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলাম।
উল্লেথ্য, এ অনুষ্ঠানে পরিবেশবান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ ভেল্যু চেইন উপ-প্রকল্প (আরএমটিপি)’র আওতায় জনগণকে স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলতে ও স্বাস্থ্যকর খাবার গ্রহণের জন্য পরিবেশবান্ধব নিরাপদ সবজি উৎপাদনকারী ২’শ ১৫ জন কৃষকের মাঝে ২৬ লাখ ৩০ হাজার টাকা চেক ও ২ লাখ ৫০ হাজার টাকার কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...