
মাসুদ রেজা শিশির: রাজবাড়ীর পাংশায় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মধ্যরাতে বউয়ের ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে মোঃ নাঈম মোল্লা (২৩) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
বুধবার (২৩ এপ্রিল) অনাগত রাত ২ টা ৩০ মিনিটে নিজের থাকার ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি।
মৃত ওই যুবক উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলি গ্রামের মালয়েশিয়া প্রবাসী কামরুল হাসানের ছেলে।
স্থানীয়রা বলেন, নাঈমের একটি দোকান ছিল। দোকান চালাতে গিয়ে অনেক টাকা ঋণ হয়ে যায়। সেই ঋণ পরিশোধ করতে না পেরে নাঈম আত্মহত্যা করেছে বলে মনে করছেন তারা। নাঈম কিছুটা মাদক আসক্ত ছিল। রাতেও সে কিছু একটা খেয়ে বাড়িতে ঘুমাতে এসেছিল বলেও জানা যায়।
এ ঘটনা তার স্ত্রী মুক্তা খাতুন বলেন, আমার স্বামী রাত ৯টার দিকে বাসায় ফিরে আমার শশুরের সাথে ফোনে কথা বলেন। এসময় আমরা বুঝতে পারি সে বাহির থেকে ঘুমের ঔষধ খেয়ে আসাতে কিছুটা মাতাল অবস্থায় ছিলেন।
এ কারনে রাতের খাবার না খেয়ে সে ওই ভাবেই ঘুমিয়ে পরে। এবং তার সাথে আমিও ঘুমিয়ে পরি। রাত ২.৩০ দিকে আমি বাইরে যাওয়ার জন্য উঠলে দেখতে পাই আমার স্বামী ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় ঝুলে আছে। তখন আমি চিৎকার করে সবাইকে ডাক দেই। আমার স্বামী দোকান চালাতে গিয়ে কিছু টাকা ঋন থাকার ফলে অনেক হতাশাগ্রস্থ ছিলেন।
এ বিষয়ে পাংশা মডেল থানার ওসি (তদন্ত) মো. রাশিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...