• খুলনা দেশজুড়ে
  • পাইকগাছা পোনা ব্যবসায়ী স:সমিতির সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

পাইকগাছা পোনা ব্যবসায়ী স:সমিতির সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ , ১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

এম জালাল উদ্দীন,পাইকগাছাঃ চাঁদাবাজি, জমি ও ঘের দখল সহ লুটপাট ভাংচুর যারা করেছেন তাহারা কিন্তু জনগণের বিপক্ষে অবস্থান করেছেন পাইকগাছা পোনা ব্যবসায়ী সমবায় সমিতির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, মাওলানা আলহাজ্ব আবুল কালাম আজাদ।

মঙ্গলবার সকাল ১১ টায় পাইকগাছা পোনা ব্যবসায়ী সমবায় সমিতির কার্যলয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সমিতির সভাপতি বাবুরাম মন্ডল। সভায় প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আলহাজ্ব আবুল কালাম আজাদ।

সমিতির সাধারণ সম্পাদক আসলাম পারভেজ এর পরিচালনায় বক্তব্য রাখেন, মোর্তোজা আলমগীর রুলু, মোঃ আবুযর গিফারী, তমজিদ আলম, মাওলানা এসএম আমিনুল ইসলাম, এসএম সফিকুল ইসলাম নিযামী, মোঃ আলতাফ হোসেন, জিএম বুলবুল আহমেদ, জিএম আছাদুল হক, বিশিষ্ট পোনা ব্যবসায়ী আঃ জলিল ঢালী, মোঃ সাজ্জাদ সরূার, গাউস মেম্বার, ইলিয়াস হোসেন,শামিম হোসেন সহ সমিতির নেতৃবৃন্দ সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বৃন্দ।

মন্তব্য লিখুন

আরও খবর