
খুলনার পাইকগাছা পৌরসভার চলমান বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী।
রবিবার (১ মার্চ) দুপুরে তিনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে সড়ক উন্নয়ন, ড্রেন নির্মাণ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং অন্যান্য অবকাঠামোগত প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এ সময় কাজের মান, নির্ধারিত সময়সীমা ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে ইউএনও বলেন, পৌর এলাকার নাগরিক সুবিধা বৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রতিটি প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে এবং মানসম্মতভাবে সম্পন্ন করতে হবে। কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী নুর আহম্মেদ, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্রধান সহকারী জিয়াউর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সেবা মানোন্নয়নে চলমান এসব প্রকল্প বাস্তবায়ন হলে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত