
খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. শেখ মোঃ মোশাররফ হোসেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে স্বাস্থ্য পরিচালক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবার খোঁজখবর নেন। একই সঙ্গে তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম ও সেবার মান সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি রোগীদের সেবায় সর্বোচ্চ আন্তরিকতা বজায় রাখা, হাসপাতালের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করা এবং চিকিৎসাসেবার মান ধরে রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
মতবিনিময় ও পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ, ডা. সঞ্জয় কুমার মণ্ডল, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন, ক্যাশিয়ার দেবব্রত সরকার, পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ নার্সসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...