
খুলনার পাইকগাছায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কলেজ কর্মচারীর বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় পালিত দুটি ছাগল দগ্ধ হয়েছে।
ঘটনাটি ঘটে গত শুক্রবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি হলেন মৃত দলিল উদ্দিন গাজীর ছেলে ও ফসিয়ার রহমান মহিলা কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী আতিয়ার রহমান গাজী।
ভুক্তভোগী আতিয়ার রহমান জানান, রাতে পরিবারের সবাই ঘুমিয়ে থাকার সময় হঠাৎ রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে তার মেয়ে মুর্শিদা আগুনের বিষয়টি টের পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যেই আগুন রান্নাঘর থেকে বসতঘরে ছড়িয়ে পড়ে।
প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে রান্নাঘর ও বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুনে ঘরের আসবাবপত্রসহ তিনটি বাইসাইকেল পুড়ে গেছে। পাশাপাশি পালিত দুটি ছাগল আগুনে দগ্ধ হয়।
আতিয়ার রহমানের দাবি, অগ্নিকাণ্ডে তার কমপক্ষে এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে তিনি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত