
পাইকগাছায় উপজেলার চাঁদখালী ইউনিয়নে অবৈধ ইটভাটা ও কয়লার চুল্লির বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়। গত বুধবার (২১ জানুয়ারি) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
এমসয়ে পাইকগাছা উপজেলা প্রশাসন ও খুলনা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিউম আক্তারের নির্দেশনায় আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যরা এ অভিযানে উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যরা সার্বিকভাবে সক্রিয় ভূমিকা পালন করেন এবং প্রশাসনকে সহযোগিতা প্রদান করেন। এ সময় অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কোম্পানি কমান্ডার আবু হানিফ, ইউনিয়ন দলনেতা ফয়সাল হোসেন, পৌর দলনেতা ফয়সাল সরদার ও সোহাগ হোসেন।
উল্লেখ্য, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটা ও কয়লার চুল্লির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত