
এম জালাল উদ্দীন:পাইকগাছা
পাইকগাছা থানা পুলিশ অস্ত্র, ডাকাতি, চুরিসহ ৬ টি গ্রেপ্তারী পরোয়ানার আসামি জীবন সরদার (৩০) কে স্থানীয় জনতার সহাতায় গ্রেপ্তার করেছে।
সে উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৌখালী গ্রামের কামরুল সরদারের ছেলে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। বুধবার দুপুর ২ টার দিকে এস,আই হাফিজুর রহমান, এস আই বাবলা দাস ও এ এস আই পলাশ শেখ স্থানীয় জনতার সহাতায় উপজেলার মৌখালী খেলার মাঠ থেকে তাকে গ্রেপ্তার করেন।
থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, ধৃত আসামী জীবন সরদার দুর্দান্ত প্রকৃতির অপরাধী। তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়েছে।
তার নামে ১ টি অস্ত্র মামলা, ১ টি ডাকাতি, ৪ টি চুরি মামলার পরোয়ানা রয়েছে। এছাড়া পাইকগাছা থানাসহ বিভিন্ন থানায় নারী অপহরণ, দস্যুতাসহ ১৪ টি মামলা চলমান রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...