
পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের আল-আমীন বেকারির মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ জরিমানা প্রদান করেন।
অভিযান চলাকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উৎপাদনকৃত খাদ্যে ক্ষতিকর ফ্লেভার ও রাসায়নিক রং ব্যবহার, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ একাধিক অনিয়মে জড়িত ছিল।

এ কারণে বেকারিটিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিকর খাদ্যপণ্য ধ্বংস করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল, পেশকার তুহিন বিশ্বাস ও আনসার সদস্য বৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, জনস্বার্থে ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।
সূত্রে জানা যায়, পাইকগাছা উপজেলায় নিয়মিত ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত