
এম জালাল উদ্দীন,পাইকগাছা(খুলনা)
পাইকগাছায় খাদ্য অধিদপ্তরের ওএমএস কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজি দরে চাউল বিক্রয় আরম্ভ করা হয়েছে।
সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিনই সকাল ৯টা থেকে পৌর সদরের নির্ধারিত দুইটি বিক্রয় কেন্দ্র থেকে ৩০ টাকা কেজি দরে মাথাপিছু ৫ কেজি করে চাল কিনতে পারবেন যেকোন সাধারণ মানুষ।
পৌরসভার সরল শান্তির মোড় এলাকায় ডিলার সুচিত্রা রাণী দাশ ও পৌরসদরের মৎস্য আড়ৎদারি মার্কেট এলাকায় ডিলার জুই আক্তার। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সার্বিক দিক নির্দেশনায় রবিবার সকাল থেকে বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
এসময়ে দুটি বিক্রয় কেন্দ্র পরিদর্শন করে সংশ্লিষ্ট ডিলারদের সচ্ছতার ভিত্তিতে বিতরণ কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করেন করেন উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান। উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক ও জিএম শাহেদুজ্জামান।
এদিকে উক্ত ৩০ কেজি চাউল বিতরণ কর্মসূচি উদ্বোধন হওয়ায় নিম্ন ও মধ্যেবিত্ত মানুষের মধ্যে এক ধরনের আনন্দের বহিঃপ্রকাশ দেখা গেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...