
খুলনার পাইকগাছা উপজেলায় শীতার্ত শিশুদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন। Switzerland ও New Zealand-এর অর্থায়নে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকার মোট ১১০০ জন সুবিধাবঞ্চিত শিশুকে কম্বল প্রদান করা হবে।
এ উপলক্ষে বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টায় পাইকগাছা অফিসার্স ক্লাবে এক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াসিউজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াসিউজ্জামান চৌধুরী শিশুদের হাতে কম্বল তুলে দেন। তিনি বলেন, শীত মৌসুমে সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ওয়ার্ল্ড ভিশনের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
ওয়ার্ল্ড ভিশন পাইকগাছা এরিয়া ম্যানেজার বিপ্লব ইসাহাক সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থাটির শিশু সুরক্ষা কর্মকর্তা দিপল বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এসময় ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তারা জানান, সমাজের অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো সংস্থাটির অন্যতম অঙ্গীকার। ভবিষ্যতেও শিশুদের কল্যাণে এ ধরনের সহায়তামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে উপকারভোগী শিশু ও তাদের অভিভাবকরা এই মানবিক সহায়তার জন্য ওয়ার্ল্ড ভিশন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...