
খুলনার পাইকগাছায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি-সেচ) এর উদ্যোগে চলমান খাল খনন কার্যক্রম সরেজমিনে মনিটরিং করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার গড়ইখালী ইউনিয়নের হেতালবুনিয়া খালে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর নেতৃত্বে প্রশাসনের একটি টিম খনন কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে অসাধু দখলদারদের কবলে পড়ে খালটি ধীরে ধীরে ভরাট হয়ে যায়। এতে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।

এ পরিস্থিতি মোকাবেলায় খালটির স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধারে বিএডিসি (সেচ) খনন কার্যক্রম শুরু করে, যা বর্তমানে চলমান রয়েছে।
মনিটরিংকালে কর্মকর্তারা কাজের অগ্রগতি পর্যালোচনা করার পাশাপাশি বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করেন। এছাড়াও খনন কাজ পরিচালনায় সৃষ্ট কিছু পারিপার্শ্বিক জটিলতার বিষয় অবগত হোন তারা।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়দের প্রত্যাশা, খালটির পুনঃখননের ফলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত