
পাইকগাছায় ছিনতাইয়ের চেষ্টা করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন সুমন শেখ (৩২) নামে এক যুবক। বুধবার (১০ জুন) দুপুরে হাসপাতাল মোড়ের ‘মুন ডায়াগনস্টিক সেন্টার’-এ এ ঘটনা ঘটে। পরে তাকে পাইকগাছা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক সুমন শেখ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মৃত নুরু শেখের ছেলে। তিনি বর্তমানে উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাইল গ্রামের জুনিয়র স্কুল সংলগ্ন শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, এদিন দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার তালবাড়ি গ্রামের বাসিন্দা বিষ্ণুপদ বাইন (৪২) তার অসুস্থ ভাই দুলাল চন্দ্রকে চিকিৎসকের কাছে দেখানোর জন্য হাসপাতাল মোড়ের মুন ডায়াগনস্টিক সেন্টারের রিসিপশনে অপেক্ষা করছিলেন। এ সময় সুমন শেখ কৌশলে তাদের পাশে এসে অবস্থান নেয়।
একপর্যায়ে বিষ্ণুপদ বাইনের পকেটে থাকা ৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বিষয়টি টের পেয়ে সুমনকে হাতেনাতে ধরে ফেলেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে আটকে রাখে।
আটকের পর সুমনের দেহ তল্লাশি করে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় উপজেলার বাঁকা শ্রীকান্তপুর গ্রামের খাইরুল আলম ঘটনাস্থলে এসে মোবাইলটি তার বলে শনাক্ত করেন।
তিনি জানান, চিকিৎসার জন্য হাসপাতালে আসার পর কোনো এক ফাঁকে তার পকেট থেকে মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। পরে উদ্ধার হওয়া মোবাইলটি তারই বলে নিশ্চিত করেন তিনি।
স্থানীয়দের দাবি, উপস্থিত লোকজনের সামনে সুমন মোবাইল ফোনটি চুরির বিষয়টি স্বীকার করেছেন।
খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। পাইকগাছা থানার পুলিশ জানায়, ঘটনাটির তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...