
আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে পাইকগাছায় উপজেলা পর্যায়ের অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াসিউজ্জামান চৌধুরী।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সঞ্জয় কুমার মণ্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন এবং নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন।
এছাড়া স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের সার্বিক প্রস্তুতি, কেন্দ্র ব্যবস্থাপনা, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব, জনসচেতনতা বৃদ্ধি এবং লক্ষ্যভুক্ত শিশুদের শতভাগ অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
একই সঙ্গে ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...