
এম জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা)
খুলনার পাইকগাছায় বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে (DRR) প্রজেক্টের নির্মিত দুটি সড়কের পাশে ৫০০ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার সোলাদানা ইউনিয়নে ২০২৫-২৬ অর্থবছরে WFP-এর আর্থিক সহায়তায় নির্মিত সোলাদানা খেয়াঘাট অভিমুখী সড়ক ও আমুরকাটা-দীঘা সড়কের পাশে পূবালী ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির আওতায় এ বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়নের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক, পূবালী ব্যাংকের ম্যানেজার উজ্জ্বল কুমার দাস, সোলাদানা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পীযুষ মন্ডল, সুশীলনের উপজেলা ম্যানেজার মো. আয়ূব আলী, যুবদল নেতা ফয়সাল রাশেদ সনিসহ সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরে WFP-এর অর্থায়নে এবং সুশীলনের বাস্তবায়নে পাইকগাছা উপজেলার সোলাদানা ও গড়ইখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোট সাতটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। এসব প্রকল্প বাস্তবায়নে আনুমানিক ৩ কোটি ২০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। ইতোমধ্যে সবগুলো প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে স্থানীয় জনগণের জীবিকা উন্নয়ন, খাদ্য নিরাপত্তা জোরদার এবং যোগাযোগ ও অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে।
একই সঙ্গে সড়কের পাশে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং এলাকার সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...