
পাইকগাছায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রার্থী বাপ্পীর বিজয়ের লক্ষে নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার(২১ ডিসেম্বর) বিকালে পাইকগাছার গদাইপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে কেন্দ্র পরিচালনা কমিটি গঠন করা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা ও সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক যুবনেতা ও বিএনপি নেতা শেখ বেনজীর আহম্মেদ লাল, বিএনপি নেতা সরদার ফারুক আহম্মেদ, বিএনপি নেতা ও সাংবাদিক আলাউদ্দীন রাজা, ফসিয়ার রহমান, যুবনেতা কাজী ইসতিয়াক আহমেদ, লুৎফর রহমান, শাহিন হোসেন, জামশেদ হোসেন মুন্না এবং সাবেক ইউপি সদস্য জবেদ গাজীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারি রিপন ওরফে কালু গ্রেপ্তার, ৩...
ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারি রিপন ওরফে কালু...
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল...
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প