• খুলনা দেশজুড়ে
  • পাইকগাছায় নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

পাইকগাছায় নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ , ২১ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

এম জালাল উদ্দীন:পাইকগাছা

পাইকগাছায় পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, পৌরসভা, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, লোনা পানি কেন্দ্র, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আইনজীবী সমিতি সহ সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শুক্রবার সকালে প্রভাতফেরি, সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে উপজেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, লোনাপানি কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, ওসি মোঃ সবজেল হোসেন, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার, সাবেক বিএনপি নেতা আসলাম পারভেজ, তুষার কান্তি মন্ডল, এসএম এনামুল হক, সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উৎপল বাইন, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, আব্দুল ওহাব, মিলিজিয়াসমিন, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এফএমএ রাজ্জাক সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তি বর্গ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের জিএম জাকারিয়া। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আশরাফুল ইসলাম।