
পাইকগাছা পৌরসভা ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে পৌর এলাকায় বহনযোগ্য পয়ঃবর্জ্য পরিশোধনাগার প্রযুক্তি (Johkasou) স্থাপনের লক্ষ্যে নির্বাচিত স্থান পরিদর্শন করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। পরিদর্শনকালে প্রকল্পের বাস্তবায়ন সম্ভাবনা, কারিগরি দিক ও পরিবেশগত বিষয়সমূহ পর্যালোচনা করা হয়।
বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর) দুপুরে পৌরসভার ৮ নং ওয়ার্ডে এ কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্রধান সহকারী জিয়াউর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারী মাসের মধ্যে এ প্রযুক্তি স্থাপনের কাজ সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। জোহকাসো প্রযুক্তি স্থাপিত হলে পৌরসভার পয়ঃবর্জ্য সঠিকভাবে পরিশোধন নিশ্চিত হবে, যার মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হবে বলে জানান তারা।
এ প্রকল্প বাস্তবায়নের ফলে পৌর এলাকায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। পাশাপাশি নাগরিকদের জন্য স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব নগরীতে পরিনত হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...