
এম জালাল উদ্দীন:পাইকগাছ
পাইকগাছার থানা পুলিশের সহায়তায় হোটেল ব্যবসায়ীর অসাবধানতাবশত বিকাশের ভুল নম্বরে চলে যাওয়া এক লক্ষ টাকা উদ্ধার করেছে পাইকগাছা থানা পুলিশ।
থানা পুলিশ জানায়, গত ১১ দিন আগে সেলিম অসাবধানতাবশত নির্দিষ্ট নাম্বারের পরিবর্তে ভিন্ন নম্বরে এক লক্ষ টাকা সেন্ড করেন।
পরবর্তীতে তিনি পাইকগাছা থানায় এবিষয়ে অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেনের সার্বিক দিকনির্দেশনায় এস আই অমিত দেবনাথের আপ্রাণ চেষ্টায় টাকাটি উদ্ধার করা সম্ভব হয়।
জানা যায়, থানা পুলিশ ডিজিটাল উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকা জেলা আওতাধীন জনৈক ফরহাদ হোসেনের কাছ থেকে টাকা উদ্ধার করে গতকাল বুধবার ১৭ এপ্রিল সেলিমকে উদ্ধারকৃত টাকা হস্তান্তর করেছেন।
এবিষয়ে মোঃ সেলিম হাওলাদার জানান, অসাবধানতাবশত ভুল নম্বরে যাওয়া টাকা ফিরে পেয়ে আমি খুবি খুশি হয়েছি, পাশাপাশি থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
টাকা হস্তান্তরকালে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন,(ওসি তদন্ত) ইদ্রিসুর রহমান, সাব ইন্সপেক্টর নুর-আলম সহ ভুক্তভোগী মোঃ সেলিম হাওলাদার ও সাংবাদিক বৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...