
পাইকগাছার লতা ইউনিয়নের বেতাঙ্গী নদীতে অবৈধভাবে স্থাপিত নেট-পাটা ও বাঁধ অপসারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৪ মার্চ) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী।
অভিযান চলাকালে নদীর বিভিন্ন পয়েন্টে বসানো অবৈধ নেট-পাটা জব্দ করা হয়। এতে নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার এবং জলজ প্রাণীর নিরাপদ বিচরণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল বেতাঙ্গী নদীতে অবৈধভাবে নেট-পাটা স্থাপন করে মাছ শিকার করে আসছিল।
এর ফলে দেশীয় প্রজাতির মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল এবং নদীর পরিবেশগত ভারসাম্য হুমকির মুখে পড়েছিল।
এ পরিস্থিতি মোকাবেলায় জনস্বার্থে এবং নদীর স্বাভাবিক গতিপথ সচল রাখতে উপজেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, সরকারি সম্পদ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। কোনোভাবেই নদী দখল বা অবৈধ উপায়ে মৎস্য আহরণ বরদাস্ত করা হবে না।
এদিকে, প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা নদী দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকি ও কঠোর পদক্ষেপ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...