
খুলনার পাইকগাছা উপজেলায় প্রস্তাবিত ফায়ার স্টেশন নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সোমবার (৪ মে) দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে টিটিসি সংলগ্ন নির্ধারিত স্থানটি সরেজমিনে পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারা দেশে নতুন ২৯টি ফায়ার স্টেশন স্থাপনের সরকারি প্রকল্পের আওতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে উপযুক্ত স্থান নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবেই এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
কর্তৃপক্ষ জানায়, প্রস্তাবিত ফায়ার স্টেশনটি বাস্তবায়িত হলে পাইকগাছা উপজেলার অগ্নিনির্বাপন ব্যবস্থা আরও জোরদার হবে। পাশাপাশি অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হবে, যা জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পাইকগাছা উপজেলায় কোনো ফায়ার স্টেশন না থাকায় অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনায় ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
এ প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরেই এলাকাবাসী একটি ফায়ার স্টেশন স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...