
এম জালাল উদ্দীন,পাইকগাছাঃ পাইকগাছায় ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে সাম্প্রতিক অতি বৃষ্টি ও নদী ভাঙ্গনের ফলে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে শীতকালীন হাইব্রিড সবজি ও রবি/২০২৪-২৫ মৌসুমে গম,সরিষা, সূর্যমুখী ও শীতকালীন পেঁয়াজ ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা আওতায় বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে কৃষি অফিস চত্বরে উক্ত বিতরণ অনুষ্ঠানে উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ। এসময়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মোট দুইশত পঞ্চাশ জনকে বিনা মূল্যে আট প্রকারের বীজ ও ডিএপি সার ১০ কেজি সহ চারা উৎপাদন ও রোপন বাবদ নগদ ১ হাজার করে টাকা প্রদান করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ তুহিন, মোঃ আতাউল্লাহ্, বিশ্ব নাথ মন্ডল সহ শত শত সুবিধাভোগীরা।
উল্লেখ্য, এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৫০ জনের মধ্যে ২০ কেজি গম বীজ এমওপি ১০ কেজি ও ডিএপি সার ১০ কেজি এবং ২৭০ জনকে ১ কেজি সরিষা বীজ এমএপি ১০ কেজি ডিএপি সার ১০ কেজি ছাড়াও ৬০০ জনকে সূর্যমুখী বীজ ১ কেজি এমওপি ১০ কেজি ডিএপি সার ১০ কেজির পাশাপাশি ৪০ জনকে শীতকালীন পেঁয়াজ বীজ ১ কেজি ১০ কেজি এমওপি ডিএপি সার ১০ কেজি বিতরণ প্রক্রিয়া চলমান রয়েছে, যা কি-না কিছু দিনের মধ্যে বিতরণ করা হবে মর্মে কৃষি অফিস সূত্রে নিশ্চিত করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...