
খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের রামনাথপুর মৌজায় ভূমিহীন পরিবারের বসতভিটা দখলচেষ্টা, হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দেওয়া ওই আবেদনে ভুক্তভোগী পরিবারগুলো অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে রামনাথপুর মৌজার চর জেগে ওঠা সরকারি খাসজমিতে বৈধভাবে বসবাস ও কৃষিকাজ করে আসছেন।
২০১১-২০১২ অর্থবছরে কৃষি খাসজমি বন্দোবস্ত নীতিমালার আওতায় মুসলিম ও সনাতন ধর্মাবলম্বী ৫৬টি ভূমিহীন পরিবার প্রায় ৫৫ দশমিক ১০ একর জমি বন্দোবস্ত পেয়ে সেখানে বসতঘর নির্মাণ করে জীবিকা নির্বাহ করছেন।
আবেদনে উল্লেখ করা হয়, একটি প্রভাবশালী মহল ওই জমি নিজেদের দখলে নেওয়ার পায়তারা করে আসছিলো। সর্বশেষ গত ১০ মে বিকেল সাড়ে ৫টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ দল হামলা চালিয়ে কয়েকটি পরিবারের বসতঘরে ভাঙচুর, মালামাল লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ সময় নারী-পুরুষদের মারধর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটে বলে অভিযোগে বলা হয়েছে।
ভুক্তভোগীরা জানান, হামলার ঘটনায় কয়েকজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। একই সঙ্গে এ ঘটনায় থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
লিখিত আবেদনে ভূমিহীন পরিবার ও এলাকাবাসী তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, বন্দোবস্তকৃত জমিতে দখলচেষ্টা বন্ধ করা এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। থানা পুলিশকে আসামি চিহ্নিত করে গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...