
পাইকগাছা পৌর সদরের জিরোপয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ডেয়ারি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) বিকাল ৪টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন।
অভিযানে যাদব ঘোষ ডেয়ারির মালিক ব্রজেন ঘোষকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, নিম্নমানের ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্য প্রস্তুত এবং মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একইসঙ্গে এক সপ্তাহের মধ্যে এসব অনিয়ম সংশোধনের নির্দেশ দেওয়া হয়, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে পচা মিষ্টি ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মণ্ডল,পেশকার তুহিন বিশ্বাস, আনসার সদস্য ও ফটোগ্রাফার হিরণ্ময় ব্যানার্জি।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...