
খুলনার পাইকগাছায় মৎস্য সম্পদ সংরক্ষণ এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মৎস্য বিপণন নিশ্চিত করতে দুই দিনে পৃথক অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। অভিযানে নদীতে ব্যবহৃত অবৈধ চরঘেরা জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে প্রশাসনিক জরিমানা করা হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের নেতৃত্বে শুক্রবার (৩ জুলাই) মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার আলমতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নদীতে ব্যবহৃত দুটি অবৈধ চরঘেরা জাল জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়। এ সময় বাংলাদেশ নৌ পুলিশ, পাইকগাছা থানার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী উপজেলার লক্ষীখোলা এলাকায় পুশবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। বাংলাদেশ নৌ পুলিশ, পাইকগাছা থানার সদস্যরাও এতে সহযোগিতা করেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ, অবৈধ আহরণ রোধ এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মৎস্য বিপণন নিশ্চিত করতে উপজেলা মৎস্য বিভাগের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...