পাইকগাছায় লিচু গাছে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ , ১৩ ডিসেম্বর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- সময়ের আবর্তন

পাইকগাছায় লিচু গাছে গলায় ওড়না পেঁচানো অবস্থায় রাশিদা (৩৫) নামে দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার(১৩ ডিসেম্বর) সকালে উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রাশিদা ওই এলাকার মৃত এনামুল গাজীর স্ত্রী বলে জানা গেছে। ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় স্থানীয়রা নিহতের দেবর মহিদুল (৪৫)কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। খবর পেয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযুক্ত মহিদুলকে পুলিশ হেফাজতে নেন।

এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মন্তব্য লিখুন

আরও খবর