
সমাজকে সচেতন, মানবিক ও দায়িত্বশীল ধারায় এগিয়ে নিতে খুলনার পাইকগাছায় অনুষ্ঠিত হয়েছে সামাজিক সচেতনতা বিষয়ক বিশেষ ক্লাস ও প্রেরণামূলক আলোচনা সভা। বুধবার (৪ মার্চ) পাইকগাছা টিটিসি’র কনফারেন্স রুমে দিনব্যাপী এ কর্মসূচিতে শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক প্রাণবন্ত ও উদ্দীপনাময় পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া। তিনি তাঁর বক্তব্যে সমাজের নানা গুরুত্বপূর্ণ ও সমসাময়িক ইস্যু নিয়ে বাস্তবভিত্তিক আলোচনা তুলে ধরেন। তরুণদের উদ্দেশে তিনি বলেন, সচেতনতা, শৃঙ্খলা ও নৈতিকতার চর্চাই একটি সুন্দর সমাজ গঠনের মূল ভিত্তি।
তিনি শিক্ষার্থীদের মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার থেকে দূরে থেকে ইতিবাচক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন পাইকগাছা টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল টিটিসির উপাধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল অহিদ মোড়ল। বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার পাশাপাশি মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বাল্যবিবাহের কুফল, এর আইনগত দিক ও সামাজিক প্রভাব বিশদভাবে তুলে ধরা হয়। একই সঙ্গে ইভটিজিং প্রতিরোধে পারিবারিক ও সামাজিক ভূমিকার গুরুত্ব, জনদুর্ভোগ বা পাবলিক নিউসেন্স প্রতিরোধে নাগরিক দায়িত্ববোধ এবং মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারজনিত আসক্তির ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা, ভুয়া তথ্য প্রচার থেকে বিরত থাকা এবং নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে একটি ইতিবাচক সামাজিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রাণবন্তভাবে প্রশ্ন করলে অতিথিবৃন্দ তাৎক্ষণিক ও স্পষ্ট জবাব দেন। পরে সংক্ষিপ্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলে উপস্থিতদের মাঝে উৎসাহ ও আগ্রহের বহিঃপ্রকাশ ঘটে।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে এবং সমাজে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...