
পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নে উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় অসচ্ছল ও কর্মপ্রত্যাশী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও লতা ইউনিয়নের প্রশাসক মোঃ ফজলে রাব্বী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন। বিতরণ অনুষ্ঠানে মোট ৩৬ জন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি ও ইউনিয়ন প্রশাসক মোঃ ফজলে রাব্বী বলেন, নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব।পাশাপাশি এ ধরনের সহায়তা নারীদের স্বাবলম্বী হতে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল, ইউপি সদস্য পুলকেশ মণ্ডলসহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দ।
এদিকে উপকারভোগীরা সরকারের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ সুযোগ কাজে লাগিয়ে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটানোর প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার