
খুলনার পাইকগাছায় মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নে অভিযান পরিচালনা করে আনুমানিক ৪ লাখ প্রাকৃতিক উৎসের চিংড়ির পোনা (পিএল) জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত পোনাগুলো জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় শিবসা নদীতে অবমুক্ত করা হয়।
রবিবার (১৯ জুলাই) পাইকগাছা ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন পাইকগাছা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। অভিযানে সহযোগিতা করে পাইকগাছা থানা ও নৌ পুলিশ।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, অবৈধভাবে প্রাকৃতিক উৎস থেকে চিংড়ির পোনা আহরণ ও পরিবহন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...