
এম জালাল উদ্দীন,পাইকগাছাঃ পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি সহ আরো দুজন পরোয়ানাভুক্ত আসামি আটক করেছে থানা পুলিশ। আটককৃত সকল আসামিদের বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, বুধবার বিকালে থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেনের দিকনির্দেশনায় এসআই বাবলা দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চাঁদখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের মোঃ সামসুর রহমান সরদারের ছেলে মোঃ ইমরান হোসেনকে সিআর মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত হওয়ায় আটক করে।
এছাড়াও আরো দুইজন পরোয়ানাভুক্ত আসামি আটক করা হয়। আটককৃতরা হলেন, সন্তোষ কুমার রায় ও চিত্ত রঞ্জুন মন্ডল।
এবিষয়ে পাইকগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত সকল আসামিদের বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...