
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলার বিভিন্ন এলাকায় ১১ দলীয় জোটের প্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী গণসংযোগ, মহিলা সমাবেশ ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে সোলাদানা ইউনিয়নে সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু হয়। পরে কপিলমুনি ইউনিয়নের হাবিবনগর মালথ এলাকায় এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক নারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিকেলে দেলুটি ইউনিয়নের হাটবাড়ী মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় নির্বাচনী জনসভা।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লা প্রতীকের কোনো বিকল্প নেই। আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে এবং দুর্নীতিমুক্ত সুশাসন নিশ্চিত হবে।
দেলুটি ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ গোলাম মোস্তফা সরদারের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, খুলনা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট লস্কর শাহ আলম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, অ্যাডভোকেট শফিকুল ইসলাম লিটন, কাজী তামজিদ আলম, আবু জার আল গিফারী, স. ম. আব্দুল্লাহ আল মামুন, এনসিপি নেতা আদনান আসিফ, মহাসিন আলম, আঃ রশিদ বিশ্বাস, আঃ সোবহান গাজী, সেক্রেটারি মোঃ সেলিম গাজী ও সাংগঠনিক সম্পাদক মানছুরুল আলম।
বক্তারা তাঁদের বক্তব্যে দেশ ও জাতির কল্যাণে সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত