
এম জালাল উদ্দীন,পাইকগাছাঃ পাইকগাছা উপজেলার ৬ নং লস্কর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আলমতলা মাদ্রাসা মোড় নামক স্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত অফিস উদ্বোধন করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাইকগাছা থানা আমীর মাওলানা আবু সাঈদ, উপজেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা আব্দুল খালেক, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সবুর, আলমতলা বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা আবছার উদ্দিন ফিরোজী।
এসময়ে আরো উপস্থিত ছিলেন, লস্কর ইউনিয়ন আমীর মাওলানা মোজাফফর হোসাইন সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য, শনিবার মাওলানা আবুল কালাম আজাদ দলীয় নেতৃবৃন্দ সাথে নিয়ে গজালিয়া চৌরাস্তার মৎস্য আড়ৎদারী সমিতি, বাইনতলা বাজার, খড়িয়া গোড়া বাজার ও লস্কর চৌকিদার মোড়ে বিপুল জনতার উপস্থিতিতে পথসভা করেন। পরবর্তীতে তিনি আলমতলা মোড়ে জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন।
আলহাজ্ব আমিন উদ্দিন সানার সভাপতিত্বে এবং মাওলানা আসাদুল ইসলাম সিদ্দিকীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য করেন লস্কর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল করিম গাইন ও বিশিষ্ট সমাজ সেবক গাজী শফিকুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ খোরশেদ আলম, মোঃ দ্বীন ইসলাম সানা, আলহাজ্ব হারুনার রশিদ গাইন, মোঃ মতিয়ার রহমান গাইন, মাওলানা আবুল খালেক, মাওলানা আবুল জব্বার, মোঃ আলমগীর হোসেন, আব্দুল জলিল, সাঈদী গাইন, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম, মুজাহিদুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...