• খুলনা দেশজুড়ে
  • পাইকগাছার লস্কর ইউপি’তে ১৩৬২’পরিবারের মাঝে টিসিবি পন্য বিতরণ

পাইকগাছার লস্কর ইউপি’তে ১৩৬২’পরিবারের মাঝে টিসিবি পন্য বিতরণ

প্রকাশিত: ৯:০২ পূর্বাহ্ণ , ২৮ সেপ্টেম্বর ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

এম জালাল উদ্দীন,পাইকগাছাঃ পাইকগাছা উপজেলার ৬নং লস্কর ইউনিয়নে ১৩৬২টি পরিবারের মাঝে টিসিবি’র পণ্য- ২ লিটার তেল,২ কেজি মুসরীর ডাল ও ৫ কেজি চাউল ৪৭০/= টাকা দামে উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১০ টায় লস্কর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উক্ত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন লস্কর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানা।

এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার জি এম জাকারিয়া (উপজেলা কর্মকর্তা (এসএফডিএফ) লস্কর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আনারুল কাদির,
প্যানেল চেয়ারম্যান (২) দীলিপ কুমার মন্ডল,মর্জিনা বেগম,বিএনপি নেতা মোঃ হযরত আলী গাজী,হবি মোল্লা, হোসাইন জমাদ্দার, এম এম ইসরাফিল আহম্মেদ,মোঃ রহমত জমাদ্দার, রাজ্জাক গাজী, রাসেল মিস্ত্রি।

এছাড়াও উপস্থিত ছিলেন,ইউপি সচিব ফারুখ হোসেন, ইউপি সদস্য জি এম তাজ উদ্দিন, মোঃ রফিকুল ইসলাম, টি এম হাসানুজ্জামান, পরমানন্দ কুমার সানা, অরবিন্দ কুমার মন্ডল, অঞ্জলি রানী ঢালী, অরুণা বেগম, ডিলার মেসার্স লামিয়া এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী মোঃ আল মামুন, দফাদার মোঃ রবিউল ঢালী, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আওছাফুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য লিখুন

আরও খবর