
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা প্রধান অতিথি হিসেবে পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাইল্যাছড়ি রুপাইরাম পাড়ায় মহোৎসব অনুষ্ঠান পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি এ মহোৎসবে উপস্থিত হন।
পরিদর্শনকালে তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত ত্রিপুরা, ধনেশ্বর ত্রিপুরা, কংজপ্রু মারমা এবং বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর ত্রিপুরা লায়ন।
পরবর্তীতে সফরসঙ্গীদের সঙ্গে যুক্ত হন গুইমারা ইউনিয়ন পরিষদের সদস্য ও বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক হরিপদ ত্রিপুরা, চট্টগ্রাম মহানগর ত্রিপুরা কল্যাণ ফোরামের সাবেক সভাপতি সুরেশ বরন ত্রিপুরা ও বাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
জিরুনা ত্রিপুরার আগমনে বাইল্যাছড়ি এলাকার জনগণ অত্যন্ত আনন্দিত হয়। এলাকার যুব সমাজ বিশাল লম্বা বাইক র্যালির মাধ্যমে মাটিরাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গন থেকে তাঁকে অভ্যর্থনা জানিয়ে মহোৎসব স্থলে নিয়ে আসে। মন্দির প্রাঙ্গনে পৌঁছালে তাঁকে পুষ্পবৃষ্টি দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এরপর প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করা হয়।
অতিথিবৃন্দ মহোৎসবে আগত বিভিন্ন এলাকার ত্রিপুরা কীর্তন দলের হরিনাম কীর্তন পরিবেশনা উপভোগ করেন। পরে মহাপ্রসাদ ভোজন করা হয়। মহোৎসব আয়োজক কমিটির প্রতি আন্তরিকতার নিদর্শন স্বরূপ প্রধান অতিথি আর্থিক অনুদান প্রদান করেন এবং কীর্তন দলের সদস্যদের নিজ হাতে উপহার তুলে দেন।
এ সময় এলাকাবাসী ও মহোৎসব উদযাপন কমিটি চেয়ারম্যানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...