
মোঃজমির উদ্দিন,পীরগাছা (রংপুর): “নারী ও কন্যার সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগাছায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা শহরে একটি র্যালি বের করা হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলোয়ারা বেগম,উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গা,সিনিয়র সাংবাদিক তোজাম্মেল হক মুন্সিসহ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, নারী উন্নয়নকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভা শেষে সমাজ উন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচজন জয়িতা নারীকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন— উপজেলার অন্নদানগর ইউনিয়নের প্রতাব জয়সেন এলাকার জালাল উদ্দিনের মেয়ে শেফালী বেগম,ইটাকুমারী ইউনিয়নের সাতভিটা এলাকার
নুরুজ্জামানের মেয়ে নুরনাহার খাতুন,জগদীশ এলাকার মন্জু মিয়ার ছেলে মনজিলা বেগম,প্রতাব জয়সেন এলাকার খলিলুর রহমানের মেয়ে হাসি আক্তার,হাসনা এলাকার জয়নাল আবেদীনের মেয়ে সখিনা বেগম প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম রোকেয়া শুধু একজন পথিকৃৎ নারী নয়,তিনি নারী জাগরণের অনন্য আলোকবর্তিকা। তাঁর আদর্শ ও চেতনায় অনুপ্রাণিত হয়ে নারীদের এগিয়ে যেতে হবে এবং সমাজে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...