
পূর্ণ কার্বারী পাড়া যুব উন্নয়ন কমিটি আয়োজিত সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী পূজা-২০২৬ উপলক্ষে শিক্ষা উপকরণ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া ইউনিয়নের জোরমরম ২৩৯নং মৌজার পূর্ণ কার্বারী পাড়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটি ও খাগড়াছড়ি রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ককবাকসা ক্লাবের সাবেক সভাপতি আইচৌক ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ, খাগড়াছড়ি সদর উপজেলা শাখারর সহ-সভাপতি সোহাগ ত্রিপুরা, সহকারী শিক্ষক দিপায়ন ত্রিপুরা, টিএসএফ, কেন্দ্রীয় কমিটি এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দহেন বিকাশ ত্রিপুরা এবং পূর্ণ কার্বারী যুব উন্নয়ন কমিটি এর উপদেষ্টা প্রদীপ ত্রিপুরা।
সভাপতিত্ব করেন পূর্ণ কার্বারী পাড়া যুব উন্নয়ন কমিটির সভাপতি কতা ত্রিপুরা এবং সঞ্চালনা করেন পূর্ণ কার্বারী যুব উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক রবিজয় ত্রিপুরা।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পূর্ণ কার্বারী পাড়া যুব উন্নয়ন কমিটি এর সাবেক সহ-সভাপতি চনিতা ত্রিপুরা এবং স্বাগত বক্তব্য প্রদান করেন পূর্ণ কার্বারী যুব উন্নয়ন কমিটি এর তথ্য ও প্রচার সম্পাদক কথন ত্রিপুরা।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পরিবারের মধ্যে শিক্ষা উপকরণ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয় এবং শিক্ষার মান উন্নয়নসহ বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...