
এম আমির হোসাইন, পটুয়াখালীঃ জ্বালানি উপদেষ্টার বিতর্কিত বক্তব্য প্রত্যাহার এবং বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে আজ বুধবার (২৮ জানুয়ারি ) বেলা ১১টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ও কর্মকর্তা ফোরাম সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলকারীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত বাংলার পারদেশে প্রতিবাদ সভায় মিলিত হন। সভায় বক্তব্য রাখেন সংস্থাপন শাখার সহকারী রেজিস্টার রিয়াজ কাঞ্চন শহিদ, জাতীয়তাবাদী কর্মচারী ফোরাম নেতা মেজবাহ উদ্দিন খান জসিম, মাহবুবুর রহমান, মোশারেফ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, গত ১১ বছর ধরে সরকারি চাকুরিজীবীরা ন্যায্য পে-স্কেল থেকে বঞ্চিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তারা চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। ৯ম পে-কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের হাতে থাকা এবং বাজেটে অর্থের সংস্থান থাকা সত্ত্বেও গেজেট প্রকাশে গড়িমসি করা হচ্ছে।
এ অবস্থায় জ্বালানি উপদেষ্টার বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে বলে দাবি কর্মচারী নেতাদের।
তারা অবিলম্বে জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করে আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর করার শর্তে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...