
এম আমির হোসাইন, পটুয়াখালীঃ নবম পে-স্কেলের বৈষম্যমুক্ত গেজেট অবিলম্বে প্রকাশের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যাহত রয়েছে।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) সকালে প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী ফোরাম এ কর্মসূচি পালন করে। তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশে মিলিত হন।
সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশ করা না হলে কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার ক্ষুন্ন হবে। দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ চান তারা।
সমাবেশে ল্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, প্রকৌশলী ইউনুচ শরীফ, সিনিয়র ডেপুটি ডিরেক্টর মাহফুজুর রহমান সবুজ, ডেপুটি রেজিস্ট্রার আবুল হোসেন ও রিয়াজ কাঞ্চন শহিদ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার