
সুকুমার ঋষি পোরশা,(নওগাঁ): “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন ইউএনও মো. আরিফ আদনান। র্যালিটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আদনান। এতে স্বাগত বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, যুবউন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম শেখ, এসএফবিএফ ব্যবস্থাপক মাধক কুমার সরকার।
এসময় স্থানীয় বন্ধন সমবায় সমিতির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম শাহ্ চৌধরী, পদ্ম এর ব্যবস্থাপক বিজয় কুমার সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...