
সুকুমার ঋষি পোরশা নওগাঁঃ নওগাঁর পোরশা উপজেলায় আম বাগান থেকে গলার সঙ্গে হাত বাঁধা অবস্থায় সুমাইয়া নামে ৯ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপজেলার কুশারপাড়া এলাকায় একটি আম বাগান থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়।
শিশু সুমাইয়া উপজেলার ছাওড় ইউপি’র কুশারপাড়া গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়,সকালে গ্রামের মক্তব্যে আরবি পড়ে এসে সকালের খাবার খায় সুমাইয়া। প্রতিবেশি শিশুদের সঙ্গে খেলার কথা বলে সুমাইয়া বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় পরে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি করে।
দুপুরে কুশারপাড়া গ্রামের উত্তরে একটি আম বাগানে সুমাইয়ার লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয় স্থানীয়রা। সুমায়ার দুই হাত গলার সঙ্গে বাঁধা ছিল। খবর পেয়ে পোরশা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। থানা পুলিশের পাশাপাশি সিআইডি পুলিশের একটি দল এই ঘটনার তদন্ত করেছে।
ইতোমধ্যে সিআইডি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...