প্রথম দিনে বিএনপি প্রার্থী ৩-এর আবদুল আউয়াল মিন্টুর গণসংযোগ শুরু

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ , ২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

আবুল হাসনাত তুহিন ফেনী:-ফেনী-৩ (দাগনভূঞা- সোনাগাজী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু ২২ জানুয়ারী রোজ বৃহস্পতিবার ৫নং ইয়াকুবপুর ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে প্রথম দিনের নির্বাচনী প্রচার শুরু করেছেন।

নির্বাচনী পরিচালনা কমিটির নেতৃবৃন্দদের সাথে নিয়ে সকাল ১১ টা থেকে মুন্সি বাড়ির দরজা, তালতলা,এতিমখানা বাজার, দুধমুখা বাজার,দেওয়ান শাহ মাজার জেয়ারত,মিদ্দার হাট,বরইয়া বাজার এবং করমূল্যাপুর হয়ে দাগনভূঞা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি জাপরের জানাযায় অংশগ্রহণ করেন।

জানাযা শেষে বিকাল থেকে ফাজিলের ঘাট বাজার, তালতলি বাজার, পুলারহাট বাজার, বাগড়ুরি বাজার, নতুন বাজার ও মকবুলের ট্যাকে প্রথমদিনের নির্বাচনী প্রচারণা শেষ করেন।

ফেনী ৩- দাগনভূঞা- সোনাগাজী আসনের বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু নির্বাচনী গণসংযোগ নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্য বলেন, কিছু লোক বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের জাতীয় পরিচয়পত্রের তথ্য ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।

জনগণকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে এবং এসব অপতৎপরতা প্রতিহত করতে হবে। এবং ভোটারদের ব্যক্তিগত তথ্য কারো কাছে দেওয়া যাবে না। ভোটাধিকার রক্ষা করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। ধানের শীষ জনগণের আশা-ভরসার প্রতীক।

নির্বাচনী গণসংযোগ ও পথসভায় আবদুল আউয়াল মিন্টু’র সাথে উপস্থিত ছিলেন তিনার ছোট ভাই দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন আকবর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সারাদিনব্যাপী প্রচারণায় স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের উৎসব মুখর পরিবেশ দেখা যায়। নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আবদুল আউয়াল মিন্টু দৃঢ় অবস্থানে রয়েছেন।