
প্রান্তিক জাতিসত্তার শিল্প-সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সাহিত্যপত্রিকা ‘কথা’র ৮ম সংখ্যা প্রকাশিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মালিবাগে কারিতাস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের (সিডিআই) হলরুমে পত্রিকাটির মোড়ক উন্মোচন ও বহুভাষিক সাহিত্য আড্ডার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রান্তিক জাতিসত্তার ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও বহুভাষিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কবি ও লেখক এ. কে. শেরাম, প্রকৃতি ও প্রতিবেশ বিষয়ক গবেষক ও লেখক পাভেল পার্থ, কলামিস্ট দীপায়ন খীসা, আন্তর্জাতিক মাতৃভাষা পদক বিজয়ী লেখক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা, কথাসাহিত্যিক মোজাফ্ফর হোসেন এবং লেখক ও মানবাধিকারকর্মী মেইনথেন প্রমীলা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন হামেম প্রেমোদ ও মিথুন রাকসাম। এতে সভাপতিত্ব করেন কবি থিওফিল নকরেক। আয়োজন করে সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক পত্রিকা ‘কথা’; সহযোগিতায় ছিল থকবিরিম।
আয়োজকেরা জানান, ‘কথা’র ৮ম সংখ্যায় প্রান্তিক জাতিসত্তার শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও ভাষার বহুমাত্রিক অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি বিভিন্ন ভাষাভাষী লেখক ও সাহিত্যিকদের মধ্যে যোগাযোগ ও সংযোগ তৈরির চেষ্টা করা হয়েছে।
আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের বহুভাষিক ও বহুসাংস্কৃতিক বাস্তবতাকে সাহিত্যে আরও দৃশ্যমান করা প্রয়োজন।
প্রান্তিক ও আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক অভিজ্ঞতার চর্চা ও প্রকাশনা দেশের সামগ্রিক সাহিত্যভাণ্ডারকে সমৃদ্ধ করতে পারে। পাশাপাশি বহুভাষিক সাহিত্যচর্চার মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্র আরও বিস্তৃত হতে পারে।
অনুষ্ঠানে লেখক, কবি, গবেষক, সংস্কৃতিকর্মী ও বিভিন্ন জাতিসত্তার প্রতিনিধিরা অংশ নেন। আলোচনা পর্বের ফাঁকে গারো, লিগাম, ককবরক (ত্রিপুরা), ম্রো, হাজং ও চাকমা ভাষার কবিতা পরিবেশন করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...