
এম জালাল উদ্দীন:পাইকগাছা
পাইকগাছা ও কয়রা উপজেলা প্রশাসনের মধ্যকার প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা অফিসার্স ক্লাবের আয়োজনে গতকাল বুধবার রাতে নির্মাণাধীন ৫০০ শয্যা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় কয়রা উপজেলা কে ০-২ সেটে হারিয়ে পাইকগাছা উপজেলা প্রশাসন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পাইকগাছা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বিভিন্ন ক্যাটাগরি সহ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে ট্রফি প্রদান করেন। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় পাইকগাছা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম ও উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব।
রানার্সআপ দলের খেলোয়াড় কয়রার পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার মনিশ কুমার রায় ও আনসার ভিডিপি কর্মকর্তা মো. ওয়াহিদুল ইসলাম। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক ও সমীর সরকার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান ফেরদৌস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা ছামিউল আলম, ডা. ইব্রাহিম গাজী, ম্যানেজার মো. হাদিসুজ্জামান ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দিন, সমবায় কর্মকর্তা মো. হুমায়ুন কবির, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া ও মাসুম বিল্লাহ, মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. কাওছার হোসেন আকন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ ও সঞ্জয় কুমার সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, খাদ্য নিয়ন্ত্রক মো. হাসিবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী স্বজল বিশ্বাস, আব্দুল্লাহ আল মামুন, জাহাঙ্গীর আলম, উপ-সহকারী উদ্ভিদ সম্প্রসারণ কর্মকর্তা বিশ্বজিত দাশ, একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, বিআরডিবি’র সঞ্জয় কুমার মন্ডল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক সহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...