• ঢাকা শীর্ষ সংবাদ
  • ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার নির্বাচন: শফি-দাউদ পরিষদের পূর্ণ প্যানেল জয়ী

ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার নির্বাচন: শফি-দাউদ পরিষদের পূর্ণ প্যানেল জয়ী

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ , ১৪ অক্টোবর ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 week আগে
ছবি- সময়ের আবর্তন।

শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ​মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার ২০২৬ সালের সাধারণ পরিষদের নির্বাচন অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে মো. শফিকুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক পদে কামরুজ্জামান দাউদ বিজয়ী হয়েছেন।

এই পরিষদের প্রার্থীরা নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়লাভ করেছেন। ফরিদপুর চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) ও প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম স্বাক্ষরিত ফলাফল শিট থেকে জানা যায়, ঘোষিত সংশোধিত তফসিল অনুযায়ী গতকাল মঙ্গলবার ১৩ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিনিকলের প্রশিক্ষণ ভবনে নির্বাহী পরিষদের এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন চলাকালে নির্বাচন কমিশনের সদস্য ও চিনিকলের কৃষি বিভাগের উপসহকারী ইক্ষু উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ​

নির্বাচনে বিজয়ী অন্যান্য প্রার্থীরা হলেন: ​সভাপতি: মো. শফিকুল ইসলাম খান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)। ​সহ-সভাপতি: মির্জা মুরাদ হোসেন (৪১ ভোট)।​ সাধারণ সম্পাদক: কামরুজ্জামান দাউদ (৩৪ ভোট)। ​সহ-সাধারণ সম্পাদক: আব্দুর রহিম শেখ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)। ​সাংগঠনিক সম্পাদক: মো. আনোয়ার হোসেন (৪০ ভোট)। ​প্রচার সম্পাদক: মো. মোস্তফা আনোয়ার (৩৮ ভোট)। ​দপ্তর সম্পাদক: মো. কামাল হোসেন (৩৪ ভোট)। ​সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মনিদীপ সাহা (৩০ ভোট)। ​ক্রীড়া সম্পাদক: মো. মতিয়ার রহমান (৩৪ ভোট)। ​এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ১১ জন প্রার্থী জয়লাভ করেছেন।

তারা হলেন— মো. আলম মোল্যা (৪০), আব্দুল আজিজ মন্ডল (৪১), আব্দুল আলিম শেখ (৩৭), আবুল বাসার মিয়া (৩৯), মো. আব্বাস মোল্যা (৪১), মো. আলী আকবার শেখ (৪৬), এবিএম ইমদাদুল হক লেলিন (৪১), তোজাম্মেল হক (৪১), মো. তারিকুল ইসলাম (৩৮), নওশের আলী শেখ (৩৮) এবং মো. নওশের আলী সরদার (৪২ ভোট)।

​সংস্থার মোট ৬০ জন ভোটারের মধ্যে ৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ​প্রধান নির্বাচন কমিশনার ও মহাব্যবস্থাপক (প্রশাসন) রেজাউল করিম জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং তা সফলভাবে সম্পন্ন হয়েছে।

​ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদ বলেন, “সাধারণ পরিষদের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী কার্যকরী পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।”

মন্তব্য লিখুন

আরও খবর