• অপরাধ ঢাকা
  • ফরিদপুরে নকল সিগারেট বিক্রির দায়ে ব্যবসায়ীর ১৫ দিন জেল ও জরিমানা

ফরিদপুরে নকল সিগারেট বিক্রির দায়ে ব্যবসায়ীর ১৫ দিন জেল ও জরিমানা

প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ , ৭ মে ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

এস এম রুবেল, ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলায় নকল সিগারেট, মেয়াদোত্তীর্ণ সার ও কীটনাশক বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণের দায়ে রাহিম বিশ্বাস নামে এক মুদি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড ও নগদ অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি।

গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সোমবার (৬ মে) রাতে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে সাহেব আলী বিশ্বাসের ছেলে রাহিম বিশ্বাসের দোকানে অভিযান চালানো হয়। দোকানে অবৈধ নকল সিগারেট, মেয়াদোত্তীর্ণ সার ও কীটনাশক এবং নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী মজুদের প্রমাণ পায় প্রশাসন।

এ সময় ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় রাহিম বিশ্বাসকে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের কারাদণ্ড ও নগদ অর্থদণ্ড প্রদান করেন।

জব্দকৃত নকল সিগারেটগুলো জনসম্মুখে ধ্বংস করা হয় এবং স্থানীয় জনগণকে সচেতন করতে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রচার চালানো হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের নিরাপত্তায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

মন্তব্য লিখুন

আরও খবর